রংপুরে বৃদ্ধের লাশ উদ্ধার
রংপুরের কাউনিয়া উপজেলায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কাউনিয়া ডিগ্রি কলেজের পুকুর থেকে কচুরিপানা চাপা দেয়া লাশটি উদ্ধার করে পুলিশ।
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুকুরের পাশে একটি মাঠে ফুটবল খেলার সময় একদল যুবক লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
“বৃদ্ধের বয়স আনুমানিক ৫৫ বছর। শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে পুকুরে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে।”
ময়না তদন্তের জন্য লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানান ওসি।
