২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাই গাড়িসহ ৩ জন গ্রেপ্তার

চুরি যাওয়া চারটি প্রাইভেটকার ও আটটি অটোরিকশাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 12:35 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

তারা হলেন, রিপন হাওলাদার (৪০), মো. আসাদ (২১) ও নজরুল ইসলাম নয়ন (৩২)।

সোমবার ঢাকা মহানগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা পুলিশের দক্ষিণের একটি দল ২৫ দিন অভিযান চালিয়ে রাজধানীর যাত্রাবাড়ী, কাফরুল, বেইলিরোড ও টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

তাদের কাছ থেকে চারটি প্রাইভেটকারের পাশাপাশি চুরি যাওয়া আটটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, সারাদেশে পঞ্চাশজনের একটি চক্র গাড়ি চুরির সঙ্গে জড়িত। তারা গাড়ির চেসিস ও ইঞ্জিন নম্বর পরিবর্তন করে ক্রেতাদের কাছে গাড়ি বিক্রি করে আসছে।

চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।