২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃদু ভূকম্পন অনুভূত

ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 04:08 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার সকাল ৯টা ৪৪ মিনিট ২৮ সেকেন্ডে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৪।  

আবহাওয়া অধিদপ্তরের ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ১০৪ কিলোমিটার পূর্বে ব্রাহ্মণবাড়িয়া-ত্রিপুরা সীমান্তের কাছাকাছি এলাকায়।

নারায়ণগঞ্জ থেকে আফসার বিপুল জানান, সকালে তাদের এলাকায় ভূকম্পণ অনুভূত হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। একই ধরনের খবর দিয়েছেন ঢাকার উত্তরার বাসিন্দা সুমন মাহবুবও।

তবে তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।