২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক মামলায় রিকশাওয়ালার যাবজ্জীবন

মাদক বহনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে কুমিল্লার একটি আদালত।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 03:58 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

পেশায় রিকশাচালক মো. সুলতান মিয়াকে রোববার এ সাজা দিয়েছেন কুমিল্লার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল হোসেন বেপারী।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ২১ অগাস্ট সুলতান মিয়ার রিকশায় ৫০ বোতল রিকোডেক্স সিরাপ পায় পুলিশ।

অপরাধ প্রমাণ হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডও দেয়া হয় তাকে।

সুলতান চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ রামরা গ্রামের আরব আলীর ছেলে।