হোপের ৫ নাবিক ফিরেছেন
ফুকেট উপকূলে দুর্ঘটনা কবলিত এমভি হোপের উদ্ধার হওয়া পাঁচ নাবিক চট্টগ্রামে ফিরেছেন।
কাত হয়ে সাগরে ডুবতে থাকা এমভি হোপ। ছবি: থাই রয়্যাল নেভি
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাক্সমুন থেকে জানানো হয়েছে তাদের সাথে থাকা পাঁচ বাংলাদেশি নাবিক সুস্থ আছেন।
গত বৃহস্পতিবার ভোরে ঝড়ের কবলে পড়ে ১৭ নাবিক নিয়ে চট্টগ্রাম বন্দরমুখী বাংলাদেশি জাহাজ এমভি হোপ আংশিক ডুবে গিয়ে কাত হয়ে যায়। ওইদিনই ছয় নাবিককে জীবিত উদ্ধার করা হয়।
শুক্রবার আরো তিনজনকে জীবিত এবং দুইজনের লাশ উদ্ধার করা হয়।
এমভি বাক্সমুনে থাকা পাঁচ নাবিক হলেন, জাহাজের ডেক ক্যাডেট মোখলেছুর রহমান, চতুর্থ ইঞ্জিনিয়ার আবদুল হাকিম, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ ওসমান, সাইফুল ইসলাম।
জীবিত উদ্ধার হওয়া অপর নাবিকরা হলেন- দ্বিতীয় কর্মকর্তা মোবারক হোসাইন, ডেক ক্যাডেট রায়েক ফাইরুজ, ইঞ্জিন ক্যাডেট মুশফিকুর রহমান ও আবু বকর সিদ্দিক।
এছাড়া চিফ অফিসার মাহবুব মোর্শেদ ও চিফ ইঞ্জিনিয়ার কাজী সাইফুদ্দিনের লাশ উদ্ধার করা হয়।
