কানে ইয়ারফোন, ট্রেনের নিচে প্রাণ গেল স্কুলছাত্রের
রাজধানীর খিলগাঁওয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত মাহবুবুল হাসান (১৬) খিলগাঁও মডেল হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্র। তার বাসা তিলপা পাড়া এলাকায়।
ওসি মজিদ বলেন, “রেললাইন পার হওয়ার সময় মাহবুবের কানে ইয়ারফোন ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ কারণেই হয়তো ট্রেন আসার বিষয়টি সে বুঝতে পারেনি।”
মাহবুবের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
