২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই হাজার ও গোপালদীতে জয় আ. লীগের ‘বিদ্রোহীদের’

নারায়ণগঞ্জের আড়াই হাজার ও গোপালদী দুই পৌরসভায়ই মেয়র পদে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 05:05 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শনিবার দিনভর এই দুটি পৌরসভায় ভোট গ্রহণের পর রাতে ফল ঘোষণা করেন দুই রিটার্নিং কর্মকর্তা।

আড়াইহাজারে মেয়র পদে বিজয়ী হয়েছেন সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান। তিনি তালা প্রতীকে ৫১৯৭ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুন্দর আলী চশমা প্রতীকে পেয়েছেন ৪৩৭৪ ভোট। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

তৃতীয় হয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী পারভীন আক্তার। তার দোয়াত-কলম প্রতীকে ভোট পড়েছে ৩৫৬৯ ভোট।

রাত ১০টার দিকে আড়াইহাজার উপজেলা পরিষদ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা ফৌজিয়া খান ফল ঘোষণার পর উল্লাসে ফেটে পড়ে হাবিব সমর্থকরা। তারা আনন্দ মিছিলও বের করে।

গোপালদী পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন হালিম সিকদার। তিনি আনারস প্রতীকে ৯৯০৩ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার কাসু কাপ-পিরিচ প্রতীকে ৬২৮৭ ভোট পেয়েছেন। তৃতীয় হয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক। তিনি তালা প্রতীকে ৪৫২১ ভোট পেয়েছেন।