২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাইমুড়ি পৌরসভায় মেয়র বিএনপির

নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী মেয়র পদে বিজয়ী হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 04:35 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শনিবার দিনভর ভোটগ্রহণের পর রাতে এই ফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হাসিনা বেগম।

১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী বিদায়ী মেয়র মোতাহের হোসেন মানিক দোয়াত-কলম প্রতীকে ৪ হাজার ৫২১ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নুরুল হক চৌধুরী চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৭৮৮ ভোট।

এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিএনপির হেলাল উদ্দিন টুটুল ২ হাজার ৬৮০ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। ১ হাজার ৭০৫ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন আওয়ামী লীগের মাহফুজুর রহমান বাহার।