নিজেদের কেন্দ্রে জয় মান্নান-আজমতের
গাজীপুর সিটি কর্পোরেশনে নিজ নিজ কেন্দ্রে জিতেছেন এম এ মান্নান ও আজমত উল্লা খান।
শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ১৮ দল সমর্থিত মেয়র প্রার্থী মান্নান সালনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন।
মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী আজমত নিজের কেন্দ্র টঙ্গীর লিটল ফ্লাওয়ার স্কুলে ২৫০০ ভোটের মধ্যে ১১৩২ ভোট পেয়েছেন। এই কেন্দ্রে মান্নান পেয়েছেন ৬২১ ভোট।
সকালে ভোট দেয়ার পর আজমত সাংবাদিকদের বলেছিলেন, জনগণ যে রায়ই দেবে, তা তিনি মেনে নেবেন।
অন্যদিকে মান্নান কারচুপির শঙ্কা প্রকাশ করে বলেন, ভোট ‘সুষ্ঠু হলে’ তিনি ফল মেনে নেবেন।
