২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে নারী পুলিশ ৬ হাজার

পুলিশ বাহিনীতে ৬ হাজারের বেশি নারী সদস্য রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান হাসান মাহমুদ খন্দকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 01:22 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শনিবার সকালে রাজারবাগ পুলিশ টেলিকম অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) এর প্রথম জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি ন-২০১৩ উদ্বোধনকালে তিনি এই তথ্য জানিয়েছেন।

পুলিশ মহাপরিদর্শক জানান, ১৯৭৪ সালে মাত্র ৭ জন সাব-ইন্সপেক্টর এবং ৭ জন কনস্টেবলের যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশে নারীদের অংশগ্রহণের শুরু হয়।

বর্তমানে নারী পুলিশের সদস্য সংখ্যা ৬ হাজারেরও বেশি এবং তা প্রতিনিয়ত বাড়ছে, বলেন তিনি।

“নারী পুলিশ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমেও তারা পেশাদারিত্ব ও দক্ষতা প্রমাণ করতে সক্ষম হয়েছে।”

জাতিসংঘ ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরো অধিক বেশি সংখ্যক নারী পুলিশ শান্তিরক্ষা মিশনে নিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে জানান আইজিপি।

তিনি পেশাগত ক্ষেত্রে নারী-পুরুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনের জন্য নারী পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হক, মো. আমির উদ্দিন, মো. জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান বক্তব্য রাখেন।