২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাইমুড়ি পৌরসভায় ভোট গ্রহণ শেষ

নোয়াখালীর সোনাইমুড়ি পৌর নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল ৪টায়। এরপরই শুরু হয় গণনার কাজ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 11:22 AM

Updated : 13 Oct 2022, 02:53 PM

একটি কেন্দ্র থেকে এক প্রার্থীর এজেন্টদের করে দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

তবে রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম এ অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, কোনো গোলযোগ ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে, একটি কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে দুইজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এদিকে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মোতাহের হোসেন মানিক, আওয়ামী লীগের মাহফুজুর রহমান বাহার ও বিএনপির আবু তাহের ২নং শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিতের লিখিত অভিযোগ করেছেন।

পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৮২০। এর আগে ২০০৬ সালের ১৩ মার্চ সর্বশেষ এখানে নির্বাচন হয়েছিল।

মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুরুল হক চৌধুরী। তবে দলীয় সমর্থন না পেয়ে নির্বাচন করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজুর রহমান ওরফে ভিপি বাহার।

বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক।এ দলের সমর্থন না পেয়ে প্রার্থী হয়েছেন সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন টুটুল। এ দলের আরেক প্রার্থী হলেন আবু তাহের ভূঁইয়া।

এ ছাড়া আরো দুই প্রার্থী হলেন মনিরুল ইসলাম ও একমাত্র নারী প্রার্থী হালিমা বেগম।