২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ছাত্র হত্যা: শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছাত্র হত্যার প্রতিবাদ এবং খুনিকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করেছে সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষর্থীরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 08:18 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শনিবার দুপুর ১টা থেকে প্রায় আধাঘণ্টা কলেজের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অর্ধশতাধিক যান ভাংচুর করে তারা।

সকালে সাভারের জিরানি বাসস্ট্যান্ড এলাকায় বাসে উঠে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সোহেল রানাকে (১৭) ছুরি মেরে হত্যা করে এক যুবক।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানান, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর শুরু করলে পুলিশ গিয়ে মৃদু লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এখন পরিস্থিতি স্বাভাবিক বলেও জানান তিনি।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সোহেল রানা সকালে হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে করে কলেজে যাচ্ছিলেন।

পথে আশুলিয়ার চক্রবর্তী এলাকায় এক যুবক ওই গাড়িতে ওঠে এবং পিছন থেকে রানাকে ছুরি মেরে দ্রুত নেমে যায়।

পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ।