২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ বুলবুলের মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরের শহীদ মক্তিযোদ্ধা কে এম নাজমুল হোসেন বুলবুলের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে শুক্রবার।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 03:02 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

দিনটিকে স্মরণ করতে শহীদ বুলবুলের ছোটভাই মুক্তিযোদ্ধা ছাইফুল ইসলাম মামুন বিকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ৫ জুলাই শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া এলাকায় পাকহানাদার বাহিনীর সঙ্গে সন্মুখ যুদ্ধে নিহত হন বুলবুল। 

আলোচনা সভায় বক্তব্য দেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র (চেয়ারম্যান) লুৎফর রহমান মোহন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, মুক্তিযোদ্ধা মুকছেদুর রহমান হিমু, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

স্বাধীনতার পর শেরপুর পৌর শহরের জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে থেকে পৌরসভা কার্যালয় পর্যন্ত রাস্তাটি শহীদ বুলবুলের নামে নামাকরণ করা হয়।