হোপের আরো একজনকে জীবিত উদ্ধার
থাইল্যান্ডের ফুকেট উপকূলে বাংলাদেশি জাহাজ এমভি হোপের নিখোঁজ আরো এক নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকালে তার সন্ধান পাওয়া যায় বলে থাইল্যান্ডের অনলাইন পত্রিকা ফুকেট নিউজ জানায়।
প্রতিবেদনে বলা হয়, লাইফ জ্যাকেট নিয়ে আন্দামান সাগরে ৩৬ ঘণ্টা ভেসে থাকার পর তাকে উদ্ধার করে ফুকেট শহরে নেয়া হয়েছে।
তবে তার বিস্তারিত পরিচয় জানায়নি পত্রিকাটি।
কাত হয়ে সাগরে ডুবতে থাকা এমভি হোপ। ছবি: থাই রয়্যাল নেভি
১৭ জন আরোহী নিয়ে ‘এমভি হোপ’ নামের মালবাহী জাহাজটি বৃহস্পতিবার ভোরে ফুকেট উপকূলে বিরূপ আবহাওয়ার কবলে পড়ে কাত হয়ে গেলে আরোহীরা জীবন বাঁচাতে জাহাজ ছেড়ে লাইফ বোটে চড়ে সাগরে নামেন।
বৃহস্পতিবার ওই জাহাজের ছয় নাবিককে উদ্ধার করা হলেও জাহাজের ক্যাপ্টেনসহ ১১ জন নিখোঁজ থাকেন, যাদের খোঁজে শুক্রবার সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু করে থাই নৌবাহিনী।
