২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসআই উঠে গেলো আমদানি থেকে

পণ্য আমদানির ক্ষেত্রে বাধ্যতামূলক প্রাক জাহাজীকরণ অনুসন্ধান পদ্ধতি (পিএসআই) তুলে নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 01:56 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

তবে কোনো আমদানিকারক চাইলে নিজ পণ্যের জন্য পিএসআই পদ্ধতি ব্যবহার করতে পারবেন।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন জারি করে ৩০ জুন থেকে পিএসআই পদ্ধতির বাধ্যবাধকতা প্রত্যাহার করে ১ জুলাই থেকে ঐচ্ছিক পিএসআই পদ্ধতি চালুর আদেশ দেয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের প্রতি বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে পণ্য আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার সময় পিএসআই সনদ জমা দিতে হবে না।

আমদানি করা পণ্যের ঘোষণার যথার্থতা উৎসস্থল থেকে যাচাইয়ের জন্য ২০০০ সালে বাধ্যতামূলক পিএসআই পদ্ধতি চালু করা হয়।

পিএসআই পদ্ধতির কারণে আমদানিতে বিলম্ব ও নানা জটিলতা হয় বলে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের দীর্ঘদিনের দাবির মুখে বাধ্যতামূলক পিএসআই পদ্ধতি বাতিল করা হলো।