২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে মেহেদী হাসান মুসা (২২) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 01:15 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুরূপী গ্রামের একটি পাট ক্ষেত থেকে মুসার লাশ উদ্ধার করা হয়।

মুসা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার যদুনন্দী নবকাম কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র ছিলেন। তিনি বোয়ালমারী উপজেলার রূপাপাত গ্রামের চান্দু  মিয়া শেখ মাস্টারের ছেলে।

মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, গত মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলে নিয়ে বাড়ি থেকে বের হন মুসা। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

“লাশের গায়ে অসংখ্য ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। হাত গামছা দিয়ে বাঁধা ছিল।”

লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।