২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বাংলা ব্যালটে ভোট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের ভোটের জন্য অন্যান্য ভাষার সঙ্গে প্রথমবারের মতো বাংলায় ব্যালট পেপার ছাপা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লাবলু আনসার, নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 12:45 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

আগামী ১০ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ে ভোট হওয়ার কথা রয়েছে।

এই ভোটের জন্য ইতোমধ্যে বাংলায় ব্যালটপেপার ছাপার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন বোর্ডের কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী।

বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এই নির্বাচনের জন্য ইতোমধ্যে বাংলায় ব্যালট ছাপার কাজ শুরু হয়েছে।”

এছাড়া আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নিউ ইয়র্ক সিটি কর্পোরেশন নির্বাচনেও ব্যালটে বাংলা থাকবে বলে জানান তিনি।

১৯৬৫ সালের ভোটাধিকার আইনের আওতায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার বাংলায় ব্যালট পেপার রাখার নির্দেশ দেয়। তবে তা কার্যকর করতে দুই বছর সময় লাগলো।

নির্বাচনে ইংরেজির পাশাপাশি এখন স্প্যানিশ, চীনা ও কোরিয়ান ভাষায় ব্যালট পেপার হয়ে থাকে।

খোরশেদ আলম চৌধুরী জানান, নিউ ইয়র্ক সিটির কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কস বরোতে অনেক বাঙালি আছেন। ব্যালটে বাংলা থাকা ছাড়াও তাদের জন্য এসব এলাকার ভোট কেন্দ্রগুলোতে বাংলা অনুবাদক রাখা হবে।