২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে কলেজছাত্র খুন

টাঙ্গাইলের সদর উপজেলা থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 07:46 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

বৃহস্পতিবার সকালে উপজেলার বিলজোকা গ্রামের মানিক মিয়ার ছেলে মফিজুর রহমানের (২০)লাশটি উদ্ধার করা হয়।

মফিজুর লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

মফিজুরের ভগ্নিপতি আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, বুধবার রাত ১০টার দিকে এক ব্যক্তি ফোনে মফিজুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে সে বাড়ি ফেরেনি।

সকালে উপজেলার কুইজবাড়ির একটি ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলেও জানান তিনি।

টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পরিকল্পিতভাবে হত্যা কী না বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।