২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউপি চেয়ারম্যান সুশেনজিত দাস চৌধুরীকে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 11:29 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

বুধবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুন নাহার স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিলীপ কুমার বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি নৌ-অম্বুলেন্সের জন্য বরাদ্দ করা দেড় লাখ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান সুশেনজিতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।