২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে শিবির-পুলিশ সংঘর্ষ

হরতালে নাটোর শহরে বুধবার পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের সংঘর্ষ হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 09:34 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

এ সময় সড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর চালিয়েছে হরতাল সমর্থকরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ৮টায় শহরের মাদ্রাসা মোড় থেকে মিছিল করে বিএডিসি গুদামের সামনের রাস্তায় সমাবেশ শুরু করে শিবির।

এতে পুলিশ বাধা দিলে ইটপাটকেল ছুঁড়তে থাকে হরতালকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা করে পুলিশ। এ সময় অন্তত ১০ শিবিরকর্মী আহত হন।  

নাটোর থানার ওসি আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনগণের জানমাল রক্ষার জন্য যতটুকু আইন প্রয়োগ করার ততটুকু আমরা করেছি।”

এর আগে সকাল ৭টায় শহরের কানাইখালী, দিঘাপতীয়া ও বড়াইগ্রামের ধানাইদহ এলাকায় নাটোর-পাবনা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে শিবির। ১০টি ট্রাক ও অটোরিকশায় ভাংচুরও চালায় পিকেটাররা।

আটক নেতাদের মুক্তি এবং ‘নিখোঁজদের’ সন্ধান দাবিতে সারাদেশে সকাল-সন্ধ্যার হরতাল করছে জামায়াতের এই সহযোগী সংগঠন।