২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার যুবক

মাদারীপুরের শিবচর উপজেলায় পুলিশ সদস্যের কাছে চাঁদা দাবি করায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 04:26 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার সকালে শিবচরের ভদ্রাসন থেকে আসিফ নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

আসিফ যশোর জেলার শর্শা এলাকার আনসার আলীর ছেলে।

শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ওয়্যারলেস অপারেটর আবুল বাশার বলেন, চাঁদাবাজ চক্রের এক সদস্য মোবাইলে ফোন করে জানায় সে অসুস্থ। তার চিকিৎসার জন্য ৭০ হাজার টাকা দিতে হবে।

“যদি টাকা না দেন তাহলে আত্মহত্যা করব, যার জন্য দায়ী থাকবেন আপনি।’

এরপর বাশার আসিফকে টাকা নিতে মঙ্গলবার সকালে ভদ্রাসন আসতে বলেন।

আসিফ আসার পর তাকে আটক করা হয় বলে জানান আবুল বাশার। 

শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়ি ইনচার্জ প্রশান্ত কুমার বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।