২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের পর কাপ্তাইয়ের ‘সুইডিশ’ বন্ধ

ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে কাপ্তাইয়ের বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (সুইডিশ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 03:59 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার দুপুরে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয় বলে জানান শিক্ষার্থীরা।

এরপর সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ আবদুল মালেক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে চতুর্থ ও ষষ্ঠ পর্বের দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়।

“বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে ক্যম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে।”

কাপ্তাই থানার ওসি বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষে কলেজের কম্পিউটার বিজ্ঞান বিভাগের মো. ইমন ও কনস্ট্রাকশন বিভাগের রকিব উদ্দিন নামে দুই শিক্ষার্থী আহত হন।

আহতদের মধ্যে রকিবের মাথায় এবং ইমনের হাতে আঘাত লেগেছে বলে জানান তিনি।