২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল করতে বাধা দেয়ায় শিক্ষক লাঞ্ছিত

পরীক্ষায় নকল করতে বাধা দেয়ায় এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 12:46 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার এ ঘটনার পরপরই ক্যাম্পাস থেকে পালিয়ে যায় কম্পিউটার বিভাগের অষ্টম পর্বের শিক্ষার্থী শাওন আহম্মেদ।

শিক্ষককে লাঞ্ছিত করায় শাওনের বিরুদ্ধে একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ মীর মোশাররফ হোসেন।

অধ্যক্ষ জানান, কম্পিউটার বিভাগের অষ্টম পর্বের জাভা প্রোগ্রাম বিষয়ের পরীক্ষায় অসাধুপায় অবলম্বন করে পরীক্ষার্থী শাওন। বিষয়টি দেখে ফেলেন পরীক্ষা হলে কর্তব্যরত ইনস্টিটিউটের খণ্ডকালীন শিক্ষক ওমর ফারুক।

ফারুক তাকে (শাওন) হাতেনাতে ধরে হল থেকে বের করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শাওন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এ ব্যাপারে কথা বলার জন্য শিক্ষক ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

অভিযুক্ত শিক্ষার্থী শাওন আহম্মেদকেও পাওয়া যায়নি।