মহেশপুর পৌর জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
ঝিনাইদহের মহেশপুর পৌর জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় পুলিশ তাকে মহেশপুরের বালিগর্ত বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, হরতালে নাশকতা, ভাস্কর্য ভাংচুর ও পুলিশের উপর হামলাসহ মহেশপুর ও কোটচাঁদপুর থানায় ইসমাইলের বিরুদ্ধে ১০টি মামলা আছে।
