২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবক খুন

পূর্ব বিরোধের জেরে গাজীপুর সদরে রোববার রাতে এক যুবক খুন হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

Gazipur

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 05:21 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

নিহত সানোয়ার হোসেন ওরফে সানু (৩০) গাজীপুর সিটি কর্পোরেশনের  লক্ষীপুরা এলাকায় কাউন্সিলর প্রার্থী জবেদ আলীর কর্মী  ছিলেন।

জবেদ আলী সাংবাদিকদের জানান, দুই মাদকসেবী সানু ও সোহেলের মধ্যে পূর্ব বিরোধ ছিল।

রোববার বিকালে সানু প্রতিবেশী মনিরের কাছে তার মোটরসাইকেলটি কিছুক্ষণের জন্য চায়।  কিন্তু মনির মোটরসাইকেলটি দিতে না চাইলে তাদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি মনির তার বন্ধু সোহেলকে জানায়।

সোহেল রাত ১০টার দিকে সানুর মাথায় জিআই পাইপ দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

গাজীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. হাসানুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই ঘটনায় কোনো মামলা বা কেউ গ্রেপ্তার হয়নি।