খুলনার ভারপ্রাপ্ত মেয়র তপন
খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন আজমল আহমেদ তপন।
তপন খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি। তিনি এবারের নির্বাচনে ২৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিএনপি সমর্থিত প্রার্থী মেহেদী হাসান দিপুর কাছে পরাজিত হন।
সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লিয়াকত আলী শরীফ জানান, মনিরুজ্জামান মনির শপথ গ্রহণের আগ পর্যন্ত তপন মেয়রের দায়িত্ব পালন করবেন।
গত ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনের মেয়র হন ১৮ দল সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি।
