লিমনের বিরুদ্ধে মামলা: শুনানি সোমবার
র্যারেব সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পা হারানো ঝালকাঠীর কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে অস্ত্র মামলার পরবর্তী শুনানি সোমবার।
এ মামলায় অভিযোগ গঠন এবং মামলা থেকে অব্যাহতির আবেদনের অধিকতর শুনানির জন্য এ দিন ধার্য করা হয়।
রোববার বিশেষ ট্রাইব্যুলান দ্বিতীয় আদালতে একদফা শুনানি হয়।
এরপর বিচারক কিরণ শংকর হালদার সোমবার শুনানির পরবর্তী তারিখ রাখেন।
লিমনের আইনজীবী আককাস সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিমনের বিরুদ্ধে র্যাবের দেয়া অস্ত্র মামলা থেকে অব্যহতি চেয়ে ২০১১ সালের ৩ জুলাই আদালতে আবেদন করা হয়েছিল।
হোনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন-চাইরদিন অইছে ঢাকা থেকে চিকিৎসা করাইয়া আইছি। অসুস্থ শরীলে পঙ্গু পোলারে লইয়া আদালতে আইতে অইছে। মরা শরীলে আর সহ্য হয় না।”
২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে লিমন হোসেন র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পা হারান।
এ ঘটনায় লিমনের মা হেনোয়ারা বেগম ছয় র্যাব সদস্যের বিরুদ্ধে লিমনকে পঙ্গু করা ও গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে আদালতে মামলা করেন।
এদিকে র্যাব এ ঘটনায় লিমনের বিরুদ্ধে অস্ত্র ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ঘটনার রাতেই রাজাপুর থানায় দুটি মামলা করে।
বর্তমানে এ তিন মামলা ঝালকাঠী আদালতে চলছে।
