খাগড়াছড়িতে গুলিতে জেএসএস নেতাকে খুন
খাগড়াছড়ির পানছড়িতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের এক নেতা নিহত হয়েছেন।
শনিবার রাত সোয়া ৮টার দিকে সংগঠনটির পানছড়ি উপজেলার সাধারণ সম্পাদক সুপল চাকমা সাগর (৪০) নিহত হন বলে পুলিশ জানিয়েছে।
পানছড়ি থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পানছড়ি হাসপাতাল এলাকায় সাগরকে খুব কাছ থেকে গুলি করে অজ্ঞাত সন্ত্রাসীরা। আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক রাজেশ ত্রিপুরা জানান, সাগরের বুকে গুলি লাগে।
