২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমিতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 02:42 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত জাফর আহমেদ (৪০) কর্ণফুলী থানার ইছানগর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় একাডেমি কর্তৃপক্ষ ও নিহতের পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আওয়াল জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমানা প্রাচীর তৈরির জন্য মেরিন ফিশারিজ একাডেমিতে রড এনে রাখা হয়। রাতে একাডেমিতে জাফরকে পেয়ে সে ওই রড চুরি করতে এসেছে সন্দেহে তাকে পিটুনি দেয়  শিক্ষার্থীরা। এতে ঘটনাস্থলেই জাফরের মৃত্যু হয়।

পুলিশ সকালে  নিহতের লাশ উদ্ধার করে বলে জানান এসআই।

তিনি বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী মিনু বেগম বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। অন্যদিকে, একাডেমির পক্ষ থেকে একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।