চট্টগ্রামে ফরমালিনযুক্ত চিংড়ি জব্দ
চট্টগ্রামের ফিশারিঘাট থেকে ফরমালিনযুক্ত পাঁচশ কেজি চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব মাছ ধ্বংস করে।
সকালে পাথারঘাটার ফিশারিঘাটে অভিযান চালিয়ে এসব চিংড়ি জব্দ করা হয়। তবে এ সময় মাছের মালিকদের খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি।
