২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দির ধসে দুই ভাই নিহত

যশোরের চাঁচড়া রাজবাড়ি এলাকায় দুইশ’ বছর পুরনো একটি মন্দির ধসে দুই সহোদরের মৃত্যু হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 06:50 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

বুধবার রাত ৯টার দিকে নিরোদ ঘোষ (৫৬) ও শিবপদ ঘোষ (৪২) মন্দিরের পাশের দেয়ালের নিচে চাপা পড়েন বলে জানিয়েছেন তাদের আরেক ভাই নারায়ণ ঘোষ।

কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিরোদকে মৃত অবস্থায় ধসে পড়া দেয়ালের নিচ থেকে উদ্ধার করা হয়।

শিবপদকে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণ ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার দুই ভাই মন্দিরের দুই পাশে দুটি ঘরে থাকতেন। রাতে মন্দিরের একাংশ পঙ্গু নিরোদের গোলপাতার ছাউনির ঘরের ওপর ধসে পড়ে।

ধসের শব্দ পেয়ে পাশের ঘর থেকে শিবপদ ভাইকে উদ্ধার করতে যাওয়ার সময় মন্দিরের আরেকটি অংশ তার ওপর পড়ে।

যশোরের রাজাদের স্মৃতিবিজড়িত দশমহা বিদ্যা মন্দিরটি ১৭২৯ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল।