২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁও উপজেলা ভূমি অফিসে আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ভূমি অফিসে আগুন দেয়ার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 12:59 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বুধবার সকালের কে বা কারা নাজিরের কক্ষের জানালা ভেঙ্গে ভেতরে আগুন দেয় বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আল আমিন।

আগুনে অফিসের ১৩টি রেকর্ড বই ও ৪০টি পর্চা আংশিক পুড়ে গেছে বলেও জানান তিনি।

সহকারী কমিশনার (ভূমি) কে এম আল আমিন সাংবাদিকদের জানান, সকালে উপজেলা ভূমি অফিসে নাজিরের কক্ষে জানালার কাঁচ ভেঙ্গে আগুন দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা । নাজির ভেতরে ঢুকে দেখতে পান রেকর্ড বই, পর্চা এবং জানালার পর্দা আগুনে পোড়া।

তবে অফিস থেকে কোন মালামাল খোয়া যায়নি বলে তিনি জানান।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান।