খুলনায় চোরাই কাঠ উদ্ধার
খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে ২০০ ঘনফুট চোরাই সুন্দরী কাঠ উদ্ধার করেছে কোস্টগার্ড। ওই সময় একটি ইঞ্জিনচালিত নৌকাও আটক করা হয়।
সোমবার ভোররাতে উপজেলার কাজীবাছা নদীতে এ অভিযান চালানো হয় বলে কোস্টগার্ড জানায়।
কোস্টগার্ড পশ্চিম জোনের লে. কমান্ডার এম শফিকুল আলম জানান, নদীপথে সুন্দরী কাঠ পাচার হচ্ছে খবর পেয়ে কাজীবাছা নদীতে অভিযান চালানো হয়।
এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে উদ্ধার সুন্দরী কাঠের মূল্য ১২ লাখ টাকারও বেশি বলে তিনি জানান।
