চাঁপাইনবাবগঞ্জে যুবক ‘খুন’
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার মাধাইপুর গ্রামে নিমাই তির্কীর (২৪) লাশ পাওয়া যায়।
নিমাই উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর গ্রামের শ্রীকান্ত তির্কীর ছেলে।
তাকে খুন করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
সকালে স্থানীয়রা মাধাইপুর গ্রামের একটি আম বাগানে নিমাইয়ের লাশ দেখে পুলিশকে খবর দেয়।
লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।
