আমিন বাজারে ৬ খুনের অভিযোগ গঠন পিছিয়েছে
কারাগার থেকে আসামিকে আদালতে হাজির না করার কারণে আমিন বাজারে ছয় ছাত্র হত্যামামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৮ জুলাই নতুন দিন ঠিক করেছে আদালত।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন সোমবার এ দিন ধার্য করেন।
২০১১ সালে ১৭ জুলাই শবে বরাতের রাতে রাজধানীর কল্যাণপুরের দারুস সালাম এলাকার সাত তরুণ তুরাগ নদী পেরিয়ে আমিন বাজারের বরদেশী এলাকা গেলে ডাকাত রব তুলে তাদের ব্যাপক পেটানো হয়।
তৌহিদুর রহমান পলাশ, ইব্রাহিম খলিল, টিপু সুলতান, সেতাফ মনির, কামরুজ্জামান কান্তো, শামস রহিম মারা যান।
আহত হলেও বেঁচে যান আল আমিন, তিনি এই মামলার প্রধান সাক্ষী।
অভিযোগ গঠনের শুনানি পেছানোর প্রসঙ্গে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনন্দ চন্দ্র বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলায় ছয় আসামি কারাগারে আছেন। এর মধ্যে তিন আসামিকে আদালতে হাজির করা হয়নি। যে কারণে অভিযোগ গঠনের শুনানি পেছানো হয়েছে।
বিচারক অনুপস্থিত থাকার কারণে গত ৪ জুন এ মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে যায়।
HC sets RAB on Amin Bazar killing case
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ হত্যার দুই বছর পার হয়েছে তবু মামলার বিচারের কোনো অগ্রগতি নেই। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি করছি।”
নিহত আরেক ছাত্র ইব্রাহীম খলিলের মা বিউটি বেগম বলেন, “আমরা হতাশায় আছি। জানি না কবে আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি হবে।”
গত ৭ জানুয়ারি ৬০ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। যার মধ্যে ২৫ জন এখনো পলাতক রয়েছেন, জামিনে আছেন ২৯ জন। আর কারাগারে আছেন ছয়জন।
বন্দি আসামিরা হলেন- জমসের আলী, মো. আসলাম, মো. হামিদ, আবু সাঈদ, মীর হোসেন ও রজব আলী।
জামিনে থাকা সব আসামি এদিন আদালতে হাজির ছিলেন।
