২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাদকদ্রব্যসহ আটক ২

চট্টগ্রামে বিপুল পরিমাণ মদ ও বিয়ারসহ দুজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 11:00 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

গোয়েন্দা পুলিশের পরিদর্শক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার গভীর রাতে কোতোয়ালি থানাধীন জয়নব কলোনি এলাকা থেকে বিভিন্ন ধরনের এক হাজার বোতল বিয়ার এবং ২৫০ বোতল মদসহ ওই দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন, মো. কামাল উদ্দিন (৩৩) ও মো. শফি (২০)।

তাদের সঙ্গে থাকা আলী আকবর নামের এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানান পুলিশ কর্মকর্তা কবির।