উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোকদম আলী মারা গেছেন।
রোববার রাতে উপজেলা সদরে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬০ বছর।
সোমবার বাদ যোহর চৌহালী মহিলা কলেজ মাঠে মোকদল আলীর জানাযা হওয়ার কথা রয়েছে।
টানা ২৭ বছর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর এবছর ২৭ এপ্রিল সভাপতি নির্বাচিত হয়েছিলেন মোকদম আলী।
তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম গভীর শোক প্রকাশ করেছেন।
