২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ২ কেজি হেরোইনসহ চারজন গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে দুই কেজি হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব, যাদের মধ্যে একজন নাইজেরীয় নাগরিক ও দুজন নারীও রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 05:04 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

র‌্যাব-১ এর অধিনায়ক কিসমত হায়াৎ জানান, শুক্রবার ভোরে উত্তরার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

“তাদের কাছে দুই কেজি হেরোইন এবং দুই হাজার নকল ডলার পাওয়া গেছে।”

গ্রেপ্তার চারজন হলেন- নিলিমা লাবণ্য, পায়েল বেগম, আবুল কাশেম এবং নাইজেরীয় নাগরিক অনিকা গডসন বামালো।

র‌্যাব কর্মকর্তা কিসমত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার ওই বাড়িতে আভিযান চালানো হয়।

“ওই হেরোইন আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে আনা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে “

কিসমত বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে মাদক পাচারে জড়িত। তারা ওই হেরোইন চীন ও নাইজেরিয়ায় পাঠানোর চেষ্টা চলছিল।