২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি: আবেদনের সময়সীমা বাড়লো

অর্পিত সম্পত্তি সংক্রান্ত আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 01:20 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

গেজেট তালিকা প্রকাশের পর আবেদন করার সময়সীমা ইতোমধ্যে যাদের অতিক্রান্ত হয়েছে, তারা আগামী ৩০ জুনের মধ্যে জেলা কমিটির কাছে জরুরিভিত্তিতে আবেদন জানাতে পারবে।

বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ে অর্পিত সম্পত্তি সংক্রান্ত আবেদনের সময়সীমা নির্ধারণের বিষয়ে এক সভায় এ ‍সিদ্ধান্ত হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।    

ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে সভায় জানানো হয়, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন অনুসারে ক ও খ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তির তালিকা এরই মধ্যে গেজেটে প্রকাশিত হয়েছে।

গেজেটে তালিকা প্রকাশের তারিখ থেকে ৩০০ (তিনশত) দিনের মধ্যে গেজেটভুক্ত সম্পত্তি অবমুক্তি বা প্রত্যর্পণের জন্য জেলা কমিটি অথবা ট্রাইব্যুনালে আবেদন করার বিধান রাখা হয়েছে।

তবে অনেকে জানান, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে সমর্থ না হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে আবেদন দাখিল করতে পারছেন না তারা।

যেসব আবেদনকারী আবেদনের সঙ্গে প্রয়োজনীয় সব কাগজপত্র দিতে পারছেন না, তাদেরকে পরবর্তী সময়ে অবশিষ্ট কাগজপত্র জমা দেয়ার সুযোগ দিয়ে তাদের আবেদনপত্র গ্রহণের জন্য জেলা কমিটিকে নির্দেশনাও দিয়েছে মন্ত্রণালয়।