ঢাকা পলিটেকনিকে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক্যাল কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়।
দুপুর সাড়ে ১২টার দিকে লতিফ ছাত্রাবাসে শুরু হওয়া সংঘর্ষ ২টা পযর্ন্ত চলে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ওই সময় হাতবোমা বিস্ফোরিত হয় বলেও জানিয়েছেন তারা।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার মো. আফরুজুল হক টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক মো. মাসুমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।
সংঘর্ষে কেউ আহত হয়নি জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ছয়জনকে আটক করা হয়েছে।
