কসবায় গ্যাসের দাবিতে সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ার সালদা নদী গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস কসবায় সরবরাহের দাবিতে সমাবেশ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে বিক্ষোভকারীরা স্টেশনে এসে রেললাইন অবরোধের চেষ্টা করে, তবে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
পরে সর্বদলীয় গ্যাস বাস্তবায়ন পরিষদের নেতারা রেলস্টেশনে সমাবেশ করে। সমাবেশে উপজেলা সদর ও আশপাশের ৯টি স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন কসবা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিন ভূঁইয়া বকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এম জি হাক্কানী প্রমুখ।
