২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুরে পোশাক কারখানায় আগুন

রাজধানীর কমলাপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 03:29 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

তবে কারখানার কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কমলাপুরের বিন্নী গার্মেন্টসের তিন তলা ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে আগুন লাগে।

“খবর পেয়েই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যায়। তবে তার আগেই কারখানার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।”

অগ্নি নির্বাপক কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

বিন্নী গার্মেন্টসের তিন তলা ভবনে এক হাজারেরও বেশি কর্মী কাজ করেন বলে সংশ্লিষ্টরা জানান।