সাবেক আইজিপি হোসেইন আহমেদ মারা গেছেন
পুলিশের সাবেক মহাপরির্দশক (আইজি) ও সাবেক সচিব হোসেইন আহমেদ মঙ্গলবার রাতে মারা গেছেন।
বার্ধক্যজনিত কারণে দীর্ঘ রোগ ভোগের পর বেইলি রোডের নিজের বাসায় রাত পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয় বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হোসেইন আহমেদের তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ১৯৭৬ সাল থেকে ১৯৭৮ পযন্ত আইজিপির দায়িত্বে ছিলেন।
মহানগর পুলিশ গঠন, পুলিশে নারীদের নিয়োগের ক্ষেত্রে তার বড় ভূমিকা ছিলো।
পুলিশ প্রধানের দায়িত্ব ছাড়ার পর হোসেইন আহমেদ সংসদ ও নির্বাচন কমিশন ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।
হোসেইন আহমেদ পূর্ব পাকিস্তানের গভর্নর শেরে বাংলা একে ফজলুল হকসহ ছয়জন গভর্নরের এডিসি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করেছে।
