বিলবোর্ড লাগাতে গিয়ে চট্টগ্রাম যুবকের মৃত্যু
চট্টগ্রামে বিলবোর্ড লাগাতে গিয়ে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
মঙ্গলবার সকালে নবগঠিত আকবর শাহ থানাধীন নিউ মনসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সজিব (২৩) ঢাকা জেলার খিলবাড়ি এলাকার নূরুল হকের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল আবু রায়হান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে মনসুরাবাদ এলাকায় বিলবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় সজিব।
গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
