সিলেটে অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুইজন গ্রেপ্তার
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সীমান্তের সোনারহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাঘা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে শাহাবুদ্দিন (৫৫) এবং একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুর রাজ্জাক (২৫)।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান গোয়াইনঘাট থানার ওসি শফিকুর রহমান খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তাকৃতদের কাছ থেকে ১০-১২টি শটগান তৈরির ব্যারেল, বডি, বাট, স্প্রিং ও টিগার উদ্ধার করা হয়েছে।
