২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস উল্টে নিহত ১

টাঙ্গাইল শহর বাইপাসে একটি যাত্রীবাহী বাস উল্টে এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৮ জন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 07:55 AM

Updated : 23 Aug 2022, 11:01 AM

মঙ্গলবার সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দায় এ দুর্ঘটনায় অজ্ঞাতনামা ওই নারী (৪০) নিহত হয়।

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা মহাসড়ক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, সকাল ১১টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামগামী জবা পরিবহনের একটি বাস ঘারিন্দায় স্পিড ব্রেকারের কাছে এলে সামনে থাকা পিক আপটি হঠাৎ ব্রেক চাপে। এতে বাসটি সামনে থাকা পিক আপের সঙ্গে ধাক্কা খায়।

এছাড়া পেছনে থাকা একটা কভার্ড ভ্যান এসে বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সংঘর্ষে তিনটি যানই রাস্তা পাশে উল্টে পড়লে বাসযাত্রী অজ্ঞাত এক নারী ঘটনাস্থলেই মারা যায়।