২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মাদ্রাসাছাত্রী অপহৃত, গ্রেপ্তার ১

ফেনীর সোনাগাজী উপজেলা থেকে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 03:22 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

এ ঘটনায় মামলা দায়েরের পর রোববার গভীর রাতেই ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয় ওই ছাত্রী।

গ্রেপ্তার মিলন (২৫) উপজেলার বগাদানা ইউনিয়নের আহসান উল্যাহর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ উল্যাহ জানান, বেশ কিছুদিন ধরেই ওই ছাত্রীকে একই মাদ্রার ছাত্র শেখ রাসেল (১৯) উত্ত্যক্ত করে আসছিল।

রোববার বিকালে রাসেল তার কয়েক বন্ধুকে নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বলে জানান এসআই।

তিনি জানান, রাতেই এ ব্যাপারে অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার পর মিলনকে গ্রেপ্তার করা হয়। ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে মাদ্রাসাছাত্রীর বাবা অভিযোগ করেন, সোমবার সকাল থেকে আসামিরা মামলা তুলে নেয়ার জন্য চাপ দিচ্ছে।