২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে এক ব্যক্তিকে হত্যা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জবাই করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 11:11 AM

Updated : 23 Aug 2022, 11:01 AM

সোমবার দুপুরে উপজেলা সদরের পাশে ইসমাইল গড়েরপাড় এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম ওরফে ধওলা (৫৫) ওই গ্রামের আশরাফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কিশোরগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, কালাম কিশোরগঞ্জ বাজার থেকে রোববার গভীর রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ইসমাইল গড়েরপাড় এলাকায় দুর্বৃত্তরা তাকে জবাই করা হত্যা করে।

নিহতের ছেলে কামরুজ্জামান বাদী হয়ে সাতজনের নামে থানায় একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।