টেকনাফে ট্রলারডুবিতে আরো ৩ লাশ উদ্ধার
সমুদ্রপথে অবৈধভাবে মালয়শিয়া যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফে একটি ট্রলারডুবির ঘটনায় আরো তিন লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো একজন।
এরা সবাই রোহিঙ্গা বলে জানান তিনি।
অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে মালয়শিয়া যাওয়ার পথে রোববার ভোরে ট্রলারটি ডুবে যায়। রোববার বিকাল ৩টার দিকে সাবরাং এর হাবিরছড়া, মহেশখালীয়া পাড়া ও মুণ্ডারডাইল এলাকা থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়।
