নির্বাচনে দুষ্ট লোক পরাজিত হয়েছে: লতিফ সিদ্দিকী
চার সিটি কর্পোরেশন নির্বাচনে দুষ্ট লোকেরা পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
নির্বাচনে ক্ষমতাসীন দলের ভরাডুবির কয়েক ঘণ্টার মাথায় টাঙ্গাইলে তিনি বলেন, “আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর বিরূপ হয়ে জনগণ বিএনপিকে ভোট দিয়েছে।”
শেখ হাসিনা ও তার সরকার প্রমাণ করলো তাদের নেতৃত্বে সরকার থাকলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়, একইসঙ্গে যোগ করেন লতিফ সিদ্দিকী।
সিটি কর্পোরেশন নির্বাচনকে ‘শহুরে নির্বাচন’ উল্লেখ করে বলেন, চার সিটির ভোটার আর সারাদেশের ভোটার এক নয়।
সন্ত্রাস, জঙ্গীবাদ ও স্বাধীনতাবিরোধী শক্তির তাণ্ডবের প্রতিবাদ ও যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকর করার দাবিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে মন্ত্রী আবারো শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
